reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০২৫

প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটে যেতে হবে : ইসি সানাউল্লাহ

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য বর্তমানে ভোট দেওয়ার যে পদ্ধতি আছে অর্থাৎ ‘পোস্টাল ব্যালট সিস্টেম’, এটি অচল সিস্টেম। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। কমিটি পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোটের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে। এটি বেশ কিছু দেশে আছে। এটি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রিয়েল টাইমে প্রবাসীদের ভোট নেওয়া সম্ভব।

তিনি বলেন, প্রক্সি ভোটের বিষয়ে ওয়ার্কশপ করা হবে, বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলা হবে। এরপর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে। ১৫ এপ্রিলের মধ্যে বলতে পারব কতদিন সময় লাগবে এই সিস্টেম ডেভেলপ করতে। চূড়ান্তভাবে সবাই রাজি হলে বর্তমানে আইনের পরিবর্তন করতে হবে।

এই পদ্ধতিতে একজন প্রবাসী তার ভোট কে দেবেন সেই ব্যক্তিকে পছন্দ করতে পারবেন বলে জানান তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়