যে ১০ বিষয় শুধু ভাই-বোনের সম্পর্কেই সম্ভব

ভাই-বোন একে অপরের থেকে যত দূরেই থাকুন না কেন, সারা বছর দেখা না হলেও বিশেষ দিন এলেই যেন শুরু হয়ে যায় মন কেমন। ছোট বেলার দুষ্টুমি, একে অপরকে জড়িয়ে বড় হয়ে ওঠার সাক্ষীই যে আসলে আপনার জীবনের বেস্ট ফ্রেন্ড। ভাই-বোনের মধ্যে যে সম্পর্ক তা কি অন্য কেউ বুঝতে পারে? আজ আরও এক বার ঝালিয়ে নিন সেই মুহূর্তগুলো।
১.বেস্ট ফ্রেন্ড: ঝগড়া, মারামারির মাঝেও জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড তো আপনারাই।
২.দুষ্টুমির সঙ্গী: পার্টনার ইন ক্রাইম কথাটা শুনেছেন? একে অপরের কত দুষ্টুমির সাক্ষী থেকেছেন?
৩.দৃষ্টি আকর্ষণ: দুই ভাই-বোনের মধ্যে কে বেশি জনপ্রিয়? কাকে মা বেশি ভালবাসে? কে বেশি দৃষ্টি আকর্ষণ করছে বাকিদের?
৪.প্রতিযোগিতা: কে কোনটা আগে নেবে, কী বেশি নেবে তা নিয়ে ঝগড়া, মারামারি ছিল ছোটবেলার সেরা টাইমপাস।
৫.প্র্যাঙ্ক: ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে ভাই-বোনকে ঘাবড়ে দেওয়ার থেকে বেশি মজা আর কিছুতে আছে কি?
৬.পুরনো অ্যালবাম: ছোট বেলার, বড় হয়ে ওঠার পুরনো ছবির অ্যালবামই আপনাদের সবচেয়ে প্রিয় জিনিস।
৭.বড় হওয়া: বড় হতে হতে কোথায় গেল সেই সব সিবলিংরাইভ্যালরি? তখন শুধুই একে অপরের বেস্ট ফ্রেন্ড।
৮.সিক্রেট: কিছু কথা আছে যা শুধু ভাই বা বোনকেই বলা যায়। যে সব সিক্রেট শুধু ভাই-বোনরাই শেয়ার করতে পারে।
৯.ডেটিং: ভাই বা বোন কার সঙ্গে ডেটে যাচ্ছে, কার সঙ্গে প্রেম করছে তার দিকে অন্য জনের সব সময়ই কড়া দৃষ্টি।
১০.ক্ষ্যাপানো: এই দেখ মা আমাকেই বেশি ভালবাসে... ইচ্ছা করে এই সব বলে ভাই-বোনের পিছনে লাগা।









































