reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০১৭

লিবিয়ার নতুন রাষ্ট্রদূত সেকান্দার আলী

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সেকান্দার আলী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ সেকান্দার আলী বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেখ সেকেন্দার আলী নবম বিসিএস ফরেন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১৩ সাল থেকে ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে দোহা, কুয়ালালামপুর, ব্রাসেলস ও আবুধাবীর বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিবিয়ার রাষ্ট্রদূত,সেকান্দার আলী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist