তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ৯ ঘণ্টা আগে

এআই দিয়ে তৈরি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে ইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার নতুন ব্যবস্থা চালু করছে ইউটিউব। এ ব্যবস্থার আওতায় কোনো ভিডিওতে উল্লেখযোগ্য মাত্রায় এআই ব্যবহার করা হলে সেখানে সতর্কতামূলক লেবেল দেখানো হবে। তবে আপাতত এ সুবিধা শুধু ইউটিউবের মূল প্ল্যাটফর্মে পাওয়া যাবে, ইউটিউব কিডসে নয়।

ইউটিউব জানিয়েছে, অনলাইনে এআইনির্ভর ভিডিওর সংখ্যা বাড়তে থাকায় কনটেন্টের উৎস ও সত্যতা সম্পর্কে দর্শকদের আরো স্পষ্ট তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এ ধরনের ভিডিও নির্মাতাদের নিজ উদ্যোগে চিহ্নিত করতে হতো। নতুন ব্যবস্থায় লেবেল আরো দৃশ্যমানভাবে ভিডিওর শিরোনামের পাশে প্রদর্শিত হবে। ইউটিউব শর্টসেও ভিডিওর নিচে এআই লেবেল দেখা যাবে।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই লেবেল যুক্ত হওয়ার কারণে কোনো ভিডিওর সুপারিশ ব্যবস্থা বা আয় করার সুযোগে প্রভাব পড়বে না। দর্শকদের কাছে কনটেন্ট সম্পর্কে আরো স্বচ্ছ তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সম্প্রতি এআই দিয়ে তৈরি নিম্নমানের ভিডিও ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইউটিউব। এসব কনটেন্ট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিপুলসংখ্যক ভিডিও ও চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়