reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৬

বিশ্বে কতজন মানুষ ফেসবুক ব্যবহার করেন ?

বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে। একটি সমীক্ষায় জানা গিয়েছে সময় ফেসবুক ইউজারের সংখ্যা প্রকাশ করেছে। ফেসবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ইউজারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ কোটি যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

ইন্টারনেট নজরদারির ওয়েবসাইট ইন্টারনেট লাইভ স্ট্যাটসের তথ্য অনুযায়ী, এ বছরের জুলাই মাস পর্যন্ত হিসেবে ধরলে বর্তমানে বিশ্বে ইন্টারনেট ইউজারের সংখ্যা ৩৪২ কোটি। অর্থাৎ, বিশ্বে ইন্টারনেট ইউজারদের মধ্যে ৫২ শতাংশই প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন। ২০১৫ সালের জুলাই মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল, বিশ্বের প্রায় অর্ধেক ইন্টারনেট ইউজারের ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু এবারে সক্রিয়ভাবে ফেসবুক ইউজারের সংখ্যা ৫০ শতাংশের বেশি হয়ে বলে দাবি করেছে ফেসবুক। এর মধ্যে শুধু মোবাইল ফোন থেকে প্রতি মাসে সক্রিয় ফেসবুক ইউজার ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ, মোবাইল ডিভাইস থেকে ফেসবুক ইউজাররাও ৫০ শতাংশের বেশি হয়ে গিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, সাশ্রয়ী স্মার্টফোনের ব্যবহার ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছানোর ফলে প্রতিদিন ইন্টারনেট ইউজার বাড়ছে। যে ৪৮ শতাংশ ইন্টারনেট ইউজাররা এখনো ফেসবুকের বাইরে আছে তাদেরও ফেসবুকে আনতে চেষ্টা করছে ফেসবুক। বিশ্বের অনেকের কাছেই এখন ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে পার্থক্য নেই। উন্নয়নশীল দেশের অনেকেই ইন্টারনেট বলতে শুধু ফেসবুককেই বোঝেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,ইন্টারনেট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist