reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২১

বিয়ে করলেন লাক্স তারকা মিম মানতাসা

অভিনেত্রী মিম মানতাসা বিয়ে করেছেন। শনিবার রাতে রাজধানীর সিক্স সিজনে তার বিয়ে (আকদ) এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে মিমের ঘনিষ্ঠ সূ্ত্রের বরাতে জানা গেছে।

পাত্র পেশায় একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। লাক্স সুপারস্টার হিসেবে ২০১৮ সালে শোবিজ পথচলা শুরু করেন মিম মানতাসা। মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও বিশেষ দিবসে হাজির হন বৈচিত্রময় কিছু গল্পে।

মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিম মানতাসা,লাক্স তারকা,বিয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়