বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০২০

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা শিবলী সাদিক এমপির

করোনাভাইরাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে কর্মহীন থাকা অসহায় মানুষের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

নিরাপদ দূরত্ব বজায় রেখে বুধবার দুপুরে বিরামপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী নিয়ে হাজির তিনি। খোঁজ নেন তাদের এবং অসহায় পরিবারের হাতে তুলে দেন চাল, আলু, লবণসহ নিত্যপণ্য।

শিবলী সাদিক বলেন, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, পৌর আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ, কাউন্সিলর ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিরামপুর,খাদ্যসামগ্রী বিতরণ,শিবলী সাদিক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়