নোয়াখালী প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

নোয়াখালীকে সিটি করপোরেশন করার দাবি বাস্তবায়ন পরিষদের

নোয়াখালী সিটি করপোরেশন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে নোয়াখালীর সার্বিক উন্নয়ন এবং সিটি করপোরেশন বাস্তবায়ন দাবিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন, উপদেষ্টা আবু বক্কর, সভাপতি জুয়েল রানা লিটন, সহ-সভাপতি সাগর হোসেন রনি ও মাহমুদুন নবী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রুবেল, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রাফি, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, প্রচার সম্পাদক বিবি হালিমা কাঞ্চন, সহ-প্রচার সম্পাদক মায়মুনা চৌধুরানী জেলি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আয়েশা পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, সালাউদ্দিন, শাহজাহান সাজু ও কাজি শাহজাহানসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা নোয়াখালীকে সিটি করপোরেশনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরেন এবং এ দাবির পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সিটি করপোরেশন বাস্তবায়ন আন্দোলনকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়। সভা শেষে নোয়াখালীর উন্নয়ন ও সিটি করপোরেশন বাস্তবায়ন দাবিতে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়