সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠান আর এস দধি ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শিশু খাদ্য রোবো, মাঠা ও দই উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আর এস দধি ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই সহ অন্যান্য বিধি-বিধান অনুসরণ করার পাশাপাশি উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্য, জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়