আন্তর্জাতিক ডেস্ক
৫ ঘণ্টা আগে
আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সরাসরি প্রশ্ন করার একটি বিরল সুযোগ পেয়েছেন দেশটির সিনেট এবং প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেনটেটিভস) সদস্যরা।
রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের অনুরোধ নিয়ে দুই দিনব্যাপী দুটি শুনানিতে সাক্ষ্য দেবেন রুবিও। এর মধ্যে প্রথম শুনানিটি মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হয়।
ট্রাম্প প্রশাসন সামরিক খাতে খরচ ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। আর এর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ৩০ শতাংশ কমানোর একটি প্রস্তাব এনেছে, যার জন্য এখন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রুবিও একই সঙ্গে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন





































