কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২৪

পারিবারিক কলহ

কাপাসিয়ায় মেয়েকে কুপিয়ে ‘হত্যা’

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি নিয়ে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম স্মৃতি আক্তার (৩৫)। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী দুবাই প্রবাসী। শ্বশুরবাড়ি গাজীপুরের কালিগঞ্জ ডুমদিয়া গ্রামে। এবং তিনি কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের শারফুউদ্দিনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শারফুউদ্দিন বিয়ে পাগল। এলাকাবাসীর জানা মতে শারফুউদ্দিন চারটি বিয়ে করেছেন। স্মৃতি আক্তার তার প্রথম সংসারের মেয়ে। শারফুউদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিলেও স্ত্রী তার সন্তানদের নিয়ে শারফুউদ্দিনের বাড়িতে থাকে। ভাই রেফাজউদ্দিনের বাড়িতে থাকে শারফুউদ্দিন। সকালে স্মৃতি তার মাকে নিয়ে রেফাজউদ্দিনের বাড়ির পাশে গাছ থেকে কাঠাল কাটতে গেলে শারফুউদ্দিনও সেখানে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় শারফুউদ্দিনের হাতে থাকা দা দিয়ে স্মৃতিকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই স্মৃতি মারা যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, পারিবারিক কলহের জেরে বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে ঘাতক বাবা গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,কাপাসিয়া,মেয়ে খুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়