সাইফুর রহিম শাহীন, কক্সবাজার

  ০২ জুলাই, ২০২৪

টেকনাফ সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত 

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের রাখাইন এলাকার বাসিন্দা এক রোহিঙ্গা যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে মৃত রোহিঙ্গাকে নিয়ে যারা এসেছিল তারা পালিয়ে গেছে।

এর আগে চলতিবছরের ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের রাখাইন এলাকার বাসিন্দার পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,টেকনাফ,রোহিঙ্গা যুবক নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়