reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২১

থানায় একের পর এক অভিযোগ স্বর্ণার বিরুদ্ধে

একের পর এক অভিযোগ আসা শুরু হয়েছে সাবেক স্বামীর মামলায় গ্রেপ্তার হওয়া মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার (৪১) বিরুদ্ধে। বৃহস্পতিবার এই অভিনেত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকে অসংখ্য অভিযোগ আসা শুরু হয়েছে পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, মডেল স্বর্ণা ব্ল্যাকমেইল করে বিয়ে করেন কামরুল হাসান (৪৫) নামে এক সৌদি প্রবাসী ব্যবসায়ীকে। এরপর থেকেই পালটে যেতে থাকে তার জীবনযাপন।

চলাফেরায় আসে চাকচিক্য। আর এসব হয় কামরুলের থেকে হাতিয়ে নেয়া টাকা দিয়ে।


আরও পড়ুন : কৌশলে ২৮ জনকে বিয়ে করেন স্বর্ণা!


তবে স্বামীর মামলায় গ্রেপ্তার হওয়ার পর স্বর্ণার প্রতারণার সব খবর একের পর এক প্রকাশ হতে থাকে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রবাসীর কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ায় চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে স্বর্ণার আরও প্রতারণার খবর আসছে বলে জানান তিনি।

তবে স্বর্ণার বিরুদ্ধে আরও কারা প্রতারণার অভিযোগ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


আরও পড়ুন : বিয়ে করলেন লাক্স তারকা মিম মানতাসা


বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়া ডি-ব্লক-এর একটি বাসা থেকে স্বর্ণাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোমানার আরও দুটি বিয়ে হয়েছে বলে জানান সাবেক স্বামী কামরুল।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ চক্রের সঙ্গে রোমানার পরিবারের বাইরে আরও দুটি নাম আসে। জনৈক রিজভী ও সিহাব বিভিন্নভাবে রোমানা স্বর্ণাকে সহযোগিতা করত বলে জানা গেছে। তবে এদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোমানা ইসলাম স্বর্ণা,অভিযোগ,থানা,মডেল,অভিনেত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়