ফেনী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ফেনীতে ৭০ কেজি গাঁজা রেখে পালিয়েছে মাদক কারবারি

ছবি : প্রতিদিনের সংবাদ

ফেনীতে পুলিশের অভিযানের সময় ৭০ কেজি গাঁজা রেখে পালিয়েছে মাদক কারবারি। যায় আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

সোমবার (৮ জুন) ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্র থেকে এ মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে ফেনী মডেল থানা পুলিশ। এসময় প্রকল্পের ১৫/১০ নং ঘরের পশ্চিম পাশ থেকে ১০ বান্ডেল গাঁজা জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি দেখে পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি জামাল উদ্দিন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, জব্দ করা ১০ বান্ডেল গাঁজার ওজন ৭০ কেজি। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় জামাল উদ্দিন ও আজিম নামের দুই ব্যক্তিকে আসামি দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়