বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

বিরামপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালক।

সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলার টাটাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহত সেলিনা খাতুন পালপাড়া গ্রামের বাসিন্দা ও সাংবাদিক তৌহিদুর রহমান রানার স্ত্রী। আহত সিএনজি চালক আফজাল হোসেন হিলির জালালপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর সেলিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়