reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।

আজ টসে জেতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। মুদ্রা নিক্ষেপ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের পর আইসিসির টুর্নামেন্টেও অস্ট্রেলিয়ার সঙ্গে যে তিনবার দেখা হয়েছে, তার দুটিতে হারতে হয়, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অস্ট্রেলিয়ার ২০০৫ সালে কার্ডিফে সর্বশেষ ওয়ানডে জিতেছে বাংলাদেশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়